ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই) বিভাগ, নিটার এর আয়োজনে Meet the Industrial Experts of FDAE Dept. শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

# Fashion Design & Apparel Engineering (FDAE) # Education

কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের নিয়ে সেমিনারের আয়োজন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ(নিটার)।


১৬ই জুলাই(রোববার)নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত "মিট দ্যা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট" শীর্ষক সেমিনারটির আয়োজক হিসেবে ছিল ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই) ডিপার্টমেন্ট। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্স-ইবো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সহকারী ম্যানেজার (মার্চেন্ডাইজিং) ইফতেখার আনোয়ার ও ঊর্মি গ্রুপের সহকারী ম্যানেজার (ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট)কাঞ্চন চৌধুরী।

 

সহকারী অধ্যাপক আলভী আল সৃজনের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ, এফডিএই ডিপার্টমেন্টের বিভগীয় প্রধান ইসমত জেরিন প্রমুখ। অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ বলেন, "শিক্ষার্থীদের নিয়ে দেশের ইন্ডাস্ট্রি ও ফ্যাশন ব্র্যান্ড গুলোর বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা উচিত। ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট ইফতেখার আনোয়ার নিটারের এফডিএই ডিপার্টমেন্টের সিলেবাসকে যুগোপযোগী ও শিল্পবান্ধব উল্লেখ করে বলেন, ইন্ডাস্ট্রির প্রায় ৯৯ শতাংশই এই সিলেবাস কাভার করে। কাঞ্চন চৌধুরী কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কমিউনিকেশন, ডিজাইন প্রেজেন্টেশন ও মার্কেটিং প্রমোশন স্কিল উন্নয়নে গুরুত্বরোপ করেন। এছাড়াও সাস্টেনেবল ফ্যাশন, শিক্ষার্থীদের সিভি তৈরি ও উচ্চ শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের তিনি ধারণা দেন।

 

সেমিনারে ইন্ডাস্ট্রি ও ফ্যাশন ব্র্যান্ড সম্পর্কিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা।