নিটারে নতুন ছাত্রহল নির্মাণের লক্ষ্যে বন বিভাগের সরেজমিনে পরিদর্শন
# General
# Campus Development
নয়ারহাট, সাভার — ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (NITER)-এর শিক্ষার্থীদের স্থায়ী আবাসন ব্যবস্থার লক্ষ্যে মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রস্তাবিত ১০ তলা ছাত্রহল ভবন নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ক্যাম্পাসে বন বিভাগ কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছে।
পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রস্তাবিত নির্মাণস্থলসহ ক্যাম্পাসের নির্ধারিত এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করে এবং গাছ কাটার লক্ষ্যে সংশ্লিষ্ট গাছপালা সনাক্ত করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যা ছাত্রহল নির্মাণ প্রকল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Letest News