ফ্যাশন ডিজাইন শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিটারে সেমিনার

# Fashion Design & Apparel Engineering (FDAE) # Education

বাংলাদেশে ফ্যাশন ডিজাইন শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট  অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ। ইনস্টিটিউটের ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ২১ আগস্ট (সোমবার) কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে ফ্যাশন ডিজাইন শিক্ষার সংকট, অতীত, বর্তমান ও সমকালীন অবস্থা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ ও করণীয় দিক সম্পর্কে আলোচনা করেন শান্তা মারিয়ম ইউনিভার্সিটি  অব ক্রিয়েটিভ টেকনোলজির  ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এন. কে কায়কোবাদ রানা এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক শর্মালী সরকার।

নিটারের এফডিএই বিভাগের প্রভাষক ইয়াছমিন আক্তার তুলির পরিচালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ এবং এফডিএই বিভাগের প্রধান ইসমাত জেরিন।