মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে নিটার পরিচালকের মতবিনিময়
"নিটার মেধাবৃত্তি-২০২৩" প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।
৪ অক্টোবর (বুধবার) নিটারের মিটিং রুমে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। "নিটার মেধাবৃত্তি-২০২৩" প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ ও তাদের অর্জনের
স্বীকৃতিদানের
লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নিটার মেধাবৃত্তি-২০২৩
কমিটির
ব্যবস্থাপনায়
এবং
নিটারের
পরিচালক
অধ্যাপক
ড.
মোহাম্মদ
জোনায়েবুর রশীদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সকল বিভাগীয় প্রধান এবং মেধাবৃত্তি-২০২৩
কমিটির
সদস্যরা
উপস্থিত
ছিলেন।
সভাপতির
বক্তব্যে
নিটারের
পরিচালক
অধ্যাপক
ড.
মোহাম্মদ
জোনায়েবুর
রশীদ
মেধাবৃত্তি
প্রাপ্ত
শিক্ষার্থীদের কাছে তাদের একাডেমিক ক্যরিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা, নিটারের উন্নয়নে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের
প্রত্যশা, নিটারের সুযোগ-সুবিধা, অসুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা
করেন।
মতবিনিময়
সভায়
বৃত্তি
প্রদানের
পাশাপাশি
বৃত্তি
প্রাপ্ত
শিক্ষার্থীদের
বিষয়ভিত্তিক বই
প্রদানের
ঘোষণাও
দেয়া
হয়।