নিটার এর নতুন রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী

# General # Education

বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও যোগাযোগ বিশেষজ্ঞ বদরুল হায়দার চৌধুরী ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নিটার-এ রেজিস্ট্রার পদে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী  বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে প্রায় ৩ বছর দায়িত্ব পালন করেন।

 জনাব বদরুল সেপ্টেম্বর, ১৯৯৬ থেকে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সহ-সম্পাদক পদে পাঁচ বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন।

 নিটার এর নতুন রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী আধুনিক অফিস ব্যবস্থাপনার উপর দেশ-বিদেশ হতে ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাগত কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।