ক্যারিয়ার ক্লাবের আয়োজনে 'Excelling at Writing Resumes and Facing Interviews' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

# General # Career Club

১৫-০৭-২০২৩ তারিখ, শনিবার; নিটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য 'Excelling at Writing Resumes and Facing Interviews' শীর্ষক ১টি সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. জাভেদ মাহমুদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (প্রাক্তন), ব্যবসায় প্রশাসন বিভাগ, নর্দান ইউনিভার্সিটি। নিটার ক্যারিয়ার ক্লাবের মডারেটর জনাব মোহসিন উল হক, সহকারী অধ্যাপক এর সঞ্চালনায় উক্ত সেমিনারে নিটারের পরিচালক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ, বিভগীয় প্রধানগন, সম্মানীত শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারটি সকাল ১০:০০ ঘটিকায় শুরু হয়ে ২টি সেশনে দুপুর ১:০০ ঘটিকায় শেষ হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।