নিটারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে 'শোকসভা' অনুষ্ঠিত
বাংলাদেশের
স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয়
শোক দিবস উপলক্ষ্যে শোকসভার আয়োজন
করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।
ইন্সটিটিউটের
কালচারাল ক্লাব এর তত্ত্বাবধানে ১৪ আগস্ট (সোমবার) কনফারেন্স রুমে এই শোকসভাটি
অনুষ্ঠিত হয়। শোকসভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর
রশীদ। তিনি তার বক্তব্যে পঁচাত্তরের ঘটনাকে "নিষ্ঠুর" অ্যাখ্যা দিয়ে
বলেন, যুদ্ধবিদ্ধস্থ একটি দেশে বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল অসাধারণ।
বঙ্গবন্ধু ছিলেন সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদ, একজন মহান নেতা।
জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি গুণ 'মানবতাবাদী ও
আপোসহীন প্রকৃতি'র কথা উল্লেখ করে বিভিন্নক্ষেত্রে তার অসাধারণ দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতার নজির তুলে
ধরেন। ১৯৭২
সালের ১৫ মার্চ ভারতীয় সৈন্য বাহিনীর প্রত্যাবর্তনকে কূটনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর
অনন্য দক্ষতা ও সফলতা হিসেবে বর্ণনা করেন
নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।
বর্তমান
রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য, জনগণের
জন্য কাজ করার আহবান জানান অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।