নিটারে 'ক্রিয়েটিভ টাই ডাইং প্রসেস' নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

# Fashion Design & Apparel Engineering (FDAE) # Education

ডাইং এর মাধ্যমে কাপড়ে প্যাটার্ন এবং টেক্সটাইল শিল্পে এর ব্যবহার নিয়ে শিক্ষার্থীরা যাতে সময়োপযোগী জ্ঞান অর্জন করতে পারে সেই লক্ষ্যে একটি দিনব্যাপী ওয়ার্কশপের  আয়োজন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। 

১৯ সেপ্টেম্বর নিটারের ড্রইং অ্যান্ড ড্রাপিং ল্যাবে অনুষ্ঠিত  "ক্রিয়েটিভ টাই ডাইং প্রসেস - দ্য স্পাইরাল ডিপ" শীর্ষক দিনব্যাপী  ওয়ার্কশপের  আয়োজক হিসেবে ছিল ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই) ডিপার্টমেন্ট। 

কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হুমায় আরা আক্তার লাকি। কর্মশালায় তিনি দেখিয়েছেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় টাই-ডাইং প্রসেস 'শিবরি' ব্যবহার করে রঙের মাধ্যমে কাপড়ে বিভিন্ন প্যাটার্ন এবং প্রভাব তৈরি করা যায়। 'শিবরি' হল একটি জাপানি ম্যানুয়াল রেসিস্ট ডাইং কৌশল যা টেক্সটাইল শিল্পে ব্যবহার করা হয় প্যাটার্ন তৈরি করতে যা ফ্যাব্রিক জুড়ে অসমভাবে ছড়িয়ে পড়ে। ব্লক এবং স্ক্রিন প্রিন্টিং এর ব্যবহারিক প্রদর্শনও এই কর্মশালার একটি অংশ ছিল।