নিটারে টেক ইন্ডাস্ট্রি ভিশন বিষয়ক সেমিনার
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি
ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে “Tech Industry
Vision 2020-2030” শীর্ষক সেমিনার
অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৪ (শনিবার) ইনস্টিটিউটের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে
নিটার কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার নাজনীন আক্তারের
উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন জনাব শাহরিয়ার পাভেল, চিফ এক্সপেরিয়েন্স অফিসার,
কনজিউমার বিজনেস গ্রুপ। সেমিনারে জনাব শাহরিয়ার পাভেল বিভিন্ন ব্রান্ড বিশেষ করে
নিজ অভিজ্ঞতার ভিত্তিতে Nokia ব্রান্ড (Simbian
Operating System) এর উত্থান, বিকাশ থেকে শুরু করে প্রযুক্তি জগতে Android
Operating System এর আগমন কিভাবে পূর্বের
সিস্টেমকে বিলুপ্ত করে গ্রাহক মহলে জায়গা করে নেওয়ার মাধ্যমে আগামী ১০ থেকে ১৫
বছরকে প্রভাবিত করবে সে বিষয়টি বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। প্রযুক্তি জগতের এই
বিবর্তনে আগামীতে AGI (Artificial General
Intelligence) আমা দেরকে প্রভাবিত
করবে এমনকি Machine Learning এর বাস্তবিক প্রয়োগ ব্যবসা বানিজ্যে দারুন প্রভাব
ফেলবে। উন্নতক প্রযুক্তি ও সময় উপযোগী বিভিন্ন Algorithm এর যথাযথ প্রয়োগ বিভিন্ন
নতুন নতুন ব্রান্ডের বিকাশ ঘটাবে যা পরবর্তী বেশ কয়েক বছর বিভিন্ন রকম নতুন আবিষ্কারকে প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে প্রভাবিত করবে।
প্রতিটি ইনোভেশন এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে চমৎকার উপস্থাপনার শেষ পর্যায়ে
শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে সেমিনারের সমাপ্ত
ঘটান।
সেমিনারে নিটারের সম্মানীত পরিচালক মহোদয়, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের
লেকচারার নাজনীন আক্তার সমাপনী বক্তব্যে সেমিনারের আলোচকবৃন্দ এবং উপস্থিত সকলকে
ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।