অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের উৎকর্ষতা নিয়ে সেমিনার
# General
# Education
একাডেমিক ডিগ্রী অর্জনের পর
অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীরা যাতে ছাত্রাবস্থা থেকে প্রস্তুতি নিতে পারে সেই লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।
ইন্সটিটিউটের সিআরআইআর এর তত্ত্বাবধানে ১২
আগস্ট (শনিবার) কনফারেন্স রুমে " ইলিভেট ইউর ক্যারিয়ার ইন অ্যাপারেল অ্যান্ড
ফ্যাশন ইন্ডাস্ট্রি" শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইয়াসমিন আক্তার তুলির উপস্থাপনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন মোটেক্স ফ্যাশনের মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং বিভাগের ম্যানেজার মশিউর রহমান, ফ্যাশন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বিভাগের হেড ইফতেখার হোসেন, নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহবুব হাসান, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইসমত জেরিন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবুল কালাম প্রমুখ।
Letest News