রিসার্চ ফেলোশিপ পেলেন নিটারের ৫ শিক্ষক
রিসার্চ প্রপোজাল উত্থাপন করে গবেষণায় অনুদান পেলেন
ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ৫ জন
শিক্ষক।
৫ আগস্ট (শনিবার) কনফারেন্স
রুমে গবেষণায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ফেলোশিপ চেক
তুলে দেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।
গবেষণায় অনুদানপ্রাপ্ত
শিক্ষকরা হলেন ফলিত রসায়র বিভাগের প্রভাষক মো. দিদারুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের
সহকারী অধ্যাপক ড. আবুল কালাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক
উম্মে সারা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
বিভাগের প্রভাষক মো. বোরহান উদ্দিন বান্না ও
তানজিনা রিফাত টুম্পা। সিআরআইআর এর তত্ত্বাবধানে আগামী এক বছরে প্রস্তাবিত গবেষণার
কাজ শেষ করবেন শিক্ষকরা। তাদের সাথে কো-ইনভেষ্টিগেটর হিসেবে আরো কয়েকজন শিক্ষকও যুক্ত থাকবেন।