সম্প্রতি অনুষ্ঠিত হয় মানষিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার “Taking Care of Your Health”

# General # Cultural Club

গত ০১-০৮-২০২৩ তারিখ মঙ্গলবার, ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের মানষিক স্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সেমিনার "Taking Care of Your Health (During Undergraduate Study)"  অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জনাব ইফরাত জাহান, ডেপুটি ডিরেক্টর (সাইকোলজি) স্টুডেন্টস কাউন্সেলিং এন্ড গাইডেন্স সেন্টার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি আন্ডার গ্রাজুয়েট লেভেলের শিক্ষার্থীদের বিভিন্ন মানষিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানও তুলে ধরেন। উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নিটারের মাননীয় ডিরেক্টর মহোদয় অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ। তিনিও শিক্ষার্থীদের মানষিক স্বাস্থ্য বিষয়ের উপর মূল্যবান বক্তব্য  প্রদান করেন।