SB Consultant Ltd. এর তিন সদস্যের দল নিটার ভবনসমূহ সরজমিনে পরিদর্শন।

# General # Campus Development

সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত ভূমিকম্পের প্রেক্ষিতে নিটারের স্থাপনাসমূহ (একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হোস্টেল ও অন্যান্য ভবন) সরজমিনে পরিদর্শন, পর্যবেক্ষণ ও পরীক্ষনের জন্য SB Consultant Ltd. এর চীফ ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার এবং কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ১টি বিশেষজ্ঞ প্রতিনিধি দল অদ্য ২৪-১১-২০২৫ তারিখ নিটার ক্যাম্পাস পরিদর্শন করেন।

উক্ত বিশেষজ্ঞ দল সার্বিকভাবে নিটারের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হোস্টেল ও অন্যান্য ভবনসমূহ সরজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করে এবং আগামী ২ (দুই) কর্মদিবসের মধ্যে ভূমিকম্প পরবর্তী নিটারের স্থাপনাসমূহের সামগ্রিক পরিস্তিতি সম্পর্কে প্রতিবেদন প্রদান করবে।