স্কয়ার টেক্সটাইলস পিএলসি পরিদর্শন

# General # Education

নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ এর নেতৃত্বে ৭ মার্চ ২০২৪ (বৃহস্পতিবার) একটি গবেষক দল স্কয়ার টেক্সটাইলস পিএলসি পরিদর্শক করেন। উক্ত পরিদর্শনে অস্ট্রেলিয়া থেকে আগত গবেষক Warren Bruckard, CSIRO, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকার দুইজন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, এবং নিটারের সহকারী অধ্যাপক সাদিকুর রহমান উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী এই পরিদর্শনের শুরুতে স্কয়ার কর্তৃপক্ষ তাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপট, বর্তমান টেক্সটাইলের অবস্থা, এবং তাদের তৈরি বিভিন্ন টেক্সটাইল পন্য ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। উক্ত উপস্থাপনায় স্কয়ার টেক্সটাইলে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের প্রদেয় বিভিন্ন সুযোগ সুবিধা, সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন টেক্সটাইল বান্ধব উদ্যেগ এবং এই খাতের বিভিন্ন চেলেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে গবেষক দলটি স্কয়ার টেক্সটাইলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্কয়ার টেক্সটাইলের রিসাইক্লিং (Recycling) ইউনিট, কার্ড ইয়ার্ন (Card yarn), কম্বড ইয়ার্ন (Combed yarn), মিলাঞ্জ ইয়ার্ন (Melange yarn), ভরটেক্স ইয়ার্ন (Vortex yarn) প্রসেস, মাননিয়ন্ত্রন বিভাগ এবং রিনিউএবল এনার্জি সিস্টেম পরিদর্শন করেন। পরিশেষে তাদের তৈরি বিভিন্ন সুতা, সুতা থেকে তৈরিকৃত বিভিন্ন ফেব্রিক ও এর ব্যবহার দেখানো হয়। পরিদর্শনের এক ফাকে নিটারের পরিচালক জনাব ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ স্কয়ার টেক্সটাইলে কর্মরত নিটারের একঝাক গ্রাজুয়েটদের সাথে কথা বলেন৷ এসময় তিনি তাদের কাছ থেকে কিভাবে আরো দক্ষ গ্রাজুয়েট তৈরি করা যায় সে সম্পর্কে মতামত চান। এ সময় তারা অত্যাধুনিক স্পিনিং প্রসেস, ম্যান মেইড ফাইবার এনং মর্ডান মেশিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।